দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে রাস্তায় হামলা ও মারধরের শিকার বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। এ অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে তার ছেলে ব্যাথায় কাতর। ডান চোখে বেশি আঘাত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে মনিরা মিঠু লিখেন, ‘সম্মানীত সহশিল্পীবৃন্দ, আত্মীয়-স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজ খবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যাথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে।’
তিনি লিখেন, ‘আমার সন্তানের হাঁটুর উপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন আর আরেকজন লাথি, ঘুষি মারছিলেন। আমার সন্তানকে যেইভাবে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেইভাবে রক্তাক্ত করে তার ভিডিও আপনারা ইতোমধ্যেই সোশাল মিডিয়াতে দেখেছেন।’
এই মুহূর্তে আর কিছু বলার ভাষা নেই বলে উল্লেখ করেন অভিনেত্রী।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে মনিরা আক্তার মিঠু রাজধানীর রাস্তায় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসের ওপর হামলা ও মারধরের কথা জানান।
একটি গাড়ির ছবি শেয়ার মনিরা মিঠু লেখেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা দেয়। পরে দুইজন লোক আমার বড় ছেলে উপন্যাসকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। সেই সঙ্গে আমার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ধারণ করে।’
এবি/