দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাথায় টিউমার ধরা পড়ার কারণে তানিয়া বৃষ্টি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আজ তার অস্ত্রোপচার করা হবে।’
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তানিয়া নিজেই ফেসবুকে অসুস্থতার কথা জানিয়ে ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে তিনি ফুলের তোড়া হাতে মুখ-মাথা ঢেকে রেখেছেন। পোস্টে তিনি লিখেছেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার দোয়া কামনা করছেন।
অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাই অসুস্থতার সময়ে শুটিং বা অন্যান্য কাজের জন্য ফোন বা বার্তা দিয়ে বিরক্ত না করার অনুরোধ জানানো হয়েছে। সুস্থ হয়ে ওঠার পরই তানিয়া নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।
এমএস/