দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট করেন।
পোস্টে আসিফ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে উঠেছে জাতির আশা আকাঙ্খার প্রতীক। এবারের ভোট হতে হবে সঠিক নিয়মে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল বিগত দুই দশকে। '২৪-এর মহান জুলাই বিপ্লব আবারও ফিরিয়ে দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার। জুলাই বিপ্লবের শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত জুলাই যোদ্ধা ও বিপ্লবীদের প্রতি স্যালুট।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহনকারী সব দলকে জানাই অভিনন্দন। একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করি, একটি সুষ্ঠু নির্বাচন শেষে দেশ পাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। নির্বাচনী যুদ্ধ শেষে দেশের রাজনৈতিক দলগুলো সব সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে নতুন পথ চলা শুরু করবে।
বিএনপি দেশের গণমানুষের দল হিসেবেই পথ চলেছে উল্লেখ করে আসিফ আকবর বলেন– দলের প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ ধরে দলের হাল ধরেছেন জনাব তারেক রহমান। দেশের সাধারণ জনতা এবং নারী ভোটার বিএনপির আসল শক্তি। জাতির বৃহত্তর স্বার্থে তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চাই।
তিনি আরও বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সারাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদ গঠন করবে ইনশাআল্লাহ্। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশে অহিংসা ও ভাগ্যোন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ এবং 'হ্যাঁ' ভোটে মূল্যবান রায় দিন।
ফেসবুক পোস্টের শেষে আসিফ লেখেন– সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই ভোটে মার্কা যার যার, ভোটাধিকার সবার। ভালবাসা অবিরাম।
কে