দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সামান্তা পারভেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা অজানা দিক সম্পর্কে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি তার নামের পেছনের গল্প থেকে শুরু করে শৈশবের অভিজ্ঞতা এবং ক্যারিয়ারের ওঠাপড়া নিয়ে সাবলীল আড্ডায় শেয়ার করেছেন।
সামান্তা জানান, ‘পারভেজ’ নামের রহস্য ও তা ব্যবহার করার কোনো দ্বিধা তার নেই। বরং পরিচালক ও সহকর্মীরা তাকে ভালোবেসে ‘পারভেজ’ বলে ডাকেন, যা তিনি ভালোবেসে গ্রহণ করেছেন। শৈশবের স্মৃতিচারণে তিনি বলেন, ‘ছোটবেলায় মনে হতো আমার নাক বেশি বোঁচা, পরে দেখলাম আরও অনেকেরই নাক বোঁচা, তখন আর খারাপ লাগেনি।’
নিজের স্বভাব সম্পর্কে সামান্তা জানান, তিনি খুব রাগী নন এবং এটাকেই কখনো কখনো নেতিবাচক দিক হিসেবেও দেখেন। যদিও খুব কাছের মানুষ কষ্ট দিলে সেটি মনে রাখেন, সরাসরি রাগ প্রকাশ করেন না। সামান্তার মতে, তার এই শান্ত স্বভাবের পিছনে পারিবারিক শিক্ষার বড় ভূমিকা রয়েছে।
ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে কাজ করলেও সেখানে তিনি নিজের পরিচয় খুঁজে পাননি। মা-ও মডেলিং পেশা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। সামান্তা বলেন, ‘মডেলিংয়ে দুই-তিন বছর কাজ করার পর বুঝলাম আমি একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া উচিত। তারপর থেকে নাটকে অভিনয় শুরু করি।’ বর্তমানে মা ও আত্মীয়-স্বজন তার প্রতি গর্ববোধ করেন এবং তার সাফল্যকে স্বাগত জানাচ্ছেন।
এভাবেই সামান্তা পারভেজ তার জীবন ও ক্যারিয়ার নিয়ে ভক্ত ও সমর্থকদের সাথে খোলাখুলি কথা বলেছেন, যা তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে গণ্য হচ্ছে।
জে আই