দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভয়েস আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভাব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক শাহরিয়ার রানা বিগত বছরের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় অর্থনৈতিক প্রতিবেদন পাঠ করেন আতিকুর রহমান এবং শোক প্রস্তাব পাঠ করেন সঞ্জয় গোস্বামী।
সভায় সংগঠনের গত বছরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কণ্ঠাভিনয়শিল্পী, অনুবাদক, কনটেন্ট রাইটার, ডিরেক্টর ও সহকারী ডিরেক্টরদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ভাব’-এর আগামী দিনের পথচলায় সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও শুভেচ্ছা কামনা করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব শেকানুল ইসলাম শাহী, ফখরুজ্জামান চৌধুরী ও সংগঠনের উপদেষ্টা জনাব ইকবাল বাবু। এছাড়া আজাদ আবুল কালাম ও ত্রপা মজুমদার-এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন ইবতেশাম মাহমুদ শ্যামা, অনন্যা গোস্বামী ও ইন্দ্রাণী ঘটক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজ্জল মিয়া, সাঈদ সুমন, মশিউর রহমান দিপু, এ কে আজাদ সেতু, হারুনুর রশিদ, রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেউতি শাহগুফতা। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে।
জে আই