দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার অ্যাওয়ার্ডের ৯৮তম আসরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক আল কাছির।
আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক সরাসরি অস্কার অ্যাওয়ার্ড কাভার করার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের গণমাধ্যমের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভারেজে এর আগেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে আল কাছিরের। ২০২২ সালে তিনি আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কাভার করেন। একই বছর তিনি ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও কাভার করেন। এরপর তিনি সাংহাই চলচ্চিত্র উৎসব, সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভার করেছেন।
বর্তমানে আল কাছির দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার নিউজে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জে আই