দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিতর্কিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব নিজেকে সহজ-সরল বলে দাবি করেছেন। মাঝে বিয়ে করে মিডিয়াকে বিদায় জানান তিনি। কিন্তু সেই সংসারও টেকেনি।
বিয়ের বছর পূর্তি না হতেই বিচ্ছেদের সুর সানাইয়ের সংসারে। এবার সব কিছু ভুলে নতুনভাবে মিডিয়ায় ফেরার ইচ্ছা জানিয়েছেন এই মডেল।
সানাই বলেন, অতীত ভুলে আবারও মিডিয়ায় ফিরছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বেশ পরিণত হয়েছি। আগে না বুঝেই কাজ করতাম। ছোটবেলা থেকেই সহজ-সরল স্বভাবের আমি। অনেকেই আমার এই সরলতার সুযোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, অনেকটা সময় পার হয়েছে। বদলেছে অনেক কিছু। আমি এখন অনেক পরিণত। নতুন করে সব শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমার কথা হয়েছে। খুব শিগগিরই কাজে ফিরছি।
বলে রাখা ভালো, মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।
অন্যদিকে ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সানাই মাহবুব। তার পৈতৃক নিবাস নীলফামারীতে। সানাইয়ের স্বামী আবু সালেহ মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। বিচ্ছেদ না হলেও বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন সানাই।
এম