দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশীয় শোবিজে মডেলিংয়ের মাধ্যমে আলোচনায় আসেন পিয়া বিপাশা। একটা সময় নিয়মিত নাটকে দেখা গেছে তাকে। এছাড়া করেছেন উপস্থাপনাও।
‘রুদ্র দ্য গ্যাংস্টার’ নামে একটি সিনেমায় অভিনয় করলেও পরবর্তীতে আর কোনো সিনেমায় দেখা যায়নি পিয়াকে। তবে তার হাতে বহু সিনেমার কাজ এসেছিল। চুক্তিবদ্ধও হয়েছিলেন। কুপ্রস্তাবের অভিযোগ এনে সিনেমা থেকে সরেও যেতে দেখা গেছে এই সুন্দরীকে।
ব্যক্তি জীবনে প্রথম সংসার ভাঙার পর দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন পিয়া বিপাশা। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইয়ের সঙ্গে ২০১৯ সালের ২১ জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন তিনি। এরপর প্রেমিককে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন পিয়া। এদিকে গত বছর মিসেস ওয়ার্ল্ডে অংশ নেন তিনি। পিয়া দ্বিতীয় বাঙালি নারী যে এ প্রতিযোগিতায় অংশ নেন।
হাল সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব পিয়া বিপাশা। সাম্প্রতিক সময়ে পোস্ট করা ছবিতে ভিন্ন এক পিয়ার দেখা মিলেছে। এসব ছবি দেখে ধারণা করা হচ্ছে, ঠোঁটে সার্জারি করিয়েছেন আলোচিত এই মডেল। কারণ তার ঠোঁট এখন আর সরু নেই, অনেকটা মোটা দেখাচ্ছে। শুধু তাই নয়, সাজপোশাকে আমূল বদলে গেছেন। খোলামেলা পোশাকে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন তিনি।
এম