দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিনোদন সাংবাদিকতায় এক যুগেরও বেশি সময় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসা সজল খান সম্প্রতি গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সেরা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হয়েছেন।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোল্ড মেডেল প্রদান করা হয়।
রেডিও, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়াসহ দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে সজল খান দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল বিনোদন সাংবাদিক হিসেবে। সাংবাদিকতার পাশাপাশি মডেলিং, অভিনয় ও ইভেন্ট অর্গানাইজার হিসেবেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ইতোমধ্যে অসংখ্য সম্মাননা অর্জন করেছেন এই প্রতিভাবান সাংবাদিক।
পুরস্কার গ্রহণের পর সজল খান বলেন, এই সম্মাননা আমাকে আমার কাজের প্রতি আরও অনুপ্রাণিত করেছে। যারা সবসময় আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই দোয়া করবেন, যেন আগামী দিনগুলোতেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারি।
বর্তমানে সজল খান বিজয় টিভির বিনোদন বিভাগের সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। তার এই সফলতায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিনোদন অঙ্গনের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
জে আই