দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতার বাংলা সিনেমার সুপারস্টার জুটি দেব ও শুভশ্রী ১৩ বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে আসছেন। ফেসবুক লাইভে হাজির হয়ে এই সুখবর দেন তারা।
নতুন ছবি, যা আসন্ন দুর্গাপুজোর আগে মুক্তি পাবে, রোম্যান্স, অ্যাকশন ও রহস্যে ভরপুর হবে।
লাইভে দেব ও শুভশ্রী তাদের পার্টনারদের সম্মান রক্ষা করার জন্য বিশেষ অনুরোধ জানান। তারা স্পষ্ট করেন, অতীতের সম্পর্ক নিয়ে তারা আর বাঁচতে চায় না এবং এখন নিজের-নিজের সঙ্গীর সঙ্গে সুখী।
শুভশ্রী বলেন, ‘রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের সমর্থন না থাকলে আমরা একসঙ্গে কাজের পরিকল্পনাও করতে পারতাম না।’
নতুন ছবিতে উপস্থিত থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতার ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে কাজ না পাওয়ার পর এটি হবে তার দ্বিতীয় ছবি দেবের সঙ্গে। দেব জানান, ছবির ধারণা ও প্রযোজনার পরিকল্পনা মূলত শুভশ্রীকে আবার নায়িকা হিসেবে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই করা হয়েছে।
দেব ও শুভশ্রী ঘোষণা করেন, ‘দেশু’ সপ্তম ছবির টিকিট অগ্রিম বুকিং রিলিজের ১০ মাস আগে শুরু হচ্ছে এবং প্রথম দিনে ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল হবে। ছবির নাম এবং সম্পূর্ণ কাস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হবে পয়লা বৈশাখে।
লাইভে যুগল নিশ্চিত করেন, নতুন ছবিতে থাকবে পূর্ণাঙ্গ রোম্যান্স, অ্যাকশন, রহস্য এবং সকল ধরনের বিনোদন উপাদান। দেব বলেন, ‘দর্শকরা আমাদের কেমিস্ট্রি উপভোগ করবেন এবং পুজোর সময় বক্স অফিসে ছবিটি ঝড় তুলবে।’
নায়িকা বলেন, ‘অতীতে যা ছিল, তা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি বলে কাজ করতে পারছি। সেই সঙ্গে আমাদের সঙ্গীরা রয়েছে পাশে। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ, আমাদের পাশে এই ভাবে রয়েছেন বলেই আমরা কাজ করতে পারছি।’
দেবের অনুরোধ, ‘ব্যক্তিগত আক্রমণ করবেন না এই লাইভের পরে। আমরা জানি, আপনারা আমাদের ভালবাসেন, একসঙ্গে দেখতে চান। কিন্তু তা বলে আমাদের সঙ্গীদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেন না।’
টালিউডের হার্থথ্রব এ নায়ক অতীত স্মৃতিতে ডুব দিয়ে শুভশ্রীকে লাইভে বলেন, ‘তুমিতো ছোটবেলা থেকেই তো আমাকে যুদ্ধ করাটা দেখেছো! আমার এখনও একটা কথা মনে আছে, খোকাবাবু, খোকা ৪২০ সিনেমাগুলোতে শুভশ্রীকে পরিচালকরা নিতে চাচ্ছিলো না। ওকে ব্যান করা হয়েছিল তখন। আমরা ওই সময় সাউথ থেকে পরিচালক নিয়ে আসি। এ লড়াইটা আমাদের ছিল।’
তখন শুভশ্রী বলেন, ‘লড়াই ই জীবন। আমরা যখন পৃথিবীতে থাকবো না, তখন দর্শক আমাদের মনে রাখবে, আমাদের গল্প মনে রাখবে। সেই যুদ্ধটাই আমরা করে যেতে চাই।’
রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলারধর্মী সিনেমা হবে ‘দেশু ৭’। এই জুটির সপ্তম সিনেমা এটি। চলতি বছর আগামী ১৬ অক্টোবর দুর্গাপুজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এবি/