দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার জীবনে এসেছে নতুন আনন্দের অধ্যায়। ২০২৫ সালে প্রথমবারের মতো বাবা–মা হয়েছেন এই তারকা জুটি। গত বছরের ১৫ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান। দিনটি আরও বিশেষ হয়ে ওঠে কারণ একই দিনে ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের দুই সবচেয়ে আনন্দের উপলক্ষ একসঙ্গে ধরা দেওয়াকে অনেকেই ভাগ্যের এক অপূর্ব উপহার হিসেবেই দেখছেন।
কন্যাসন্তানের জন্মের পর থেকেই ভক্তদের কৌতূহল ছিল কবে প্রকাশ পাবে ছোট্ট অতিথির নাম, কিংবা মিলবে কোনো নতুন আপডেট। সেই অপেক্ষার অবসান ঘটালেন রাজকুমার ও পত্রলেখা নিজরাই।
রোববার (১৮ জানুয়ারি) ইনস্টাগ্রামে এক আবেগঘন যৌথ পোস্টে প্রথমবারের মতো কন্যার নাম প্রকাশ করেন তারা। পোস্টে শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতক তার ছোট্ট আঙুল দিয়ে বাবা–মায়ের হাত আঁকড়ে ধরে আছে। ছবিটি যেন ভালোবাসা, নিরাপত্তা আর পারিবারিক বন্ধনের এক নীরব কিন্তু গভীর প্রতীক হয়ে উঠেছে।
ছবির ক্যাপশনে আবেগ ছুঁয়ে যাওয়া ভাষায় তারা লেখেন, ভাঁজ করা হাত আর পরিপূর্ণ হৃদয় নিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে পরিচয় করিয়ে দিচ্ছি।
এরপরই প্রকাশ করা হয় তাদের কন্যার নাম ‘পার্বতী পাল রাও’, সঙ্গে ছিল হৃদয় ও জোড়া হাতের ইমোজি।
এই ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম ভরে ওঠে শুভেচ্ছা আর ভালোবাসায়। বলিউডের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত সবাই মন্তব্যের ঘরে নতুন অতিথিকে স্বাগত জানাতে ভিড় জমান। কেউ ভালোবাসা জানাচ্ছেন, কেউ আবার দম্পতির জন্য আশীর্বাদ কামনা করছেন।
জে আই