দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’–এর কাস্টিং নিয়ে জল্পনা যেন থামছেই না। একের পর এক বিতর্ক ও চমকপ্রদ খবরের মাঝেই এবার নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ খানের নাম।
প্রথম দুই কিস্তিতে শাহরুখ খানের অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে এই চরিত্রে রণবীর সিংয়ের অভিনয়ের ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। এর পর থেকেই প্রশ্ন উঠছে তবে কি আবারও ‘ডন’ হয়ে ফিরবেন কিং খান?
ভারতীয় গণমাধ্যমের একাধিক সূত্রের দাবি, শাহরুখ খান ‘ডন ৩’–এ ফিরতে আগ্রহী, তবে তিনি নাকি একটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছেন। জানা গেছে, ‘জাওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি যদি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হন, তবেই শাহরুখ ছবিটিতে কাজ করতে রাজি হবেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে ছবির প্রধান নারীচরিত্র নিয়েও চলছে অনিশ্চয়তা। শুরুতে রণবীর সিংয়ের বিপরীতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও পরে জানা যায়, তিনিও এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এবার নতুন করে আলোচনায় এসেছে কৃতি শ্যাননের নাম।
শুধু তাই নয়, ছবির খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা গুঞ্জন। সূত্রের খবর, বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডা–র সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনেই নাকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে প্রথমবার এই চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। পরে ফারহান আখতারের পরিচালনায় ২০০৬ সালের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালের ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’–এ একই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শাহরুখ খান।
জে আই