দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব। দীর্ঘদিনের প্রেমিকা, গায়িকা জেফার রহমানের সঙ্গে গত বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
রাফসানের বিয়ের দু’দিন পর এবার নীরবতা ভেঙেছেন তার প্রথম স্ত্রী ডা. সানিয়া এশা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কারও নাম উল্লেখ না করেই প্রতিক্রিয়া জানান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ২১ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সানিয়া এশা।
স্ট্যাটাসের শুরুতেই তিনি লিখেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।’
‘জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি—অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি,’ বলেন এশা।
রাফসানের সাবেক স্ত্রী বলেন, ‘এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
তিনি বলেন, এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।
‘আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই— “ডা. এশা” একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি, স্ট্যাটাসে লিখেন তিনি।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে প্রকাশ্যে আসে রাফসান সাবাবের দাম্পত্য জীবনের ভাঙনের খবর। তিন বছরের সংসার ভাঙার বিষয়টি নিজেই জানান রাফসান। এরপর মুখ খোলেন তাঁর স্ত্রী সানিয়া শামসুন। তিনি জানান, এই বিচ্ছেদ তিনি চাননি। তখন থেকেই জেফার–রাফসান সম্পর্ক নিয়ে আলোচনা বাড়তে থাকে।
এবি/