• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার

বিনোদন ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের এক অনন্য কণ্ঠস্বর থেমে গেল। হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই। সাত ঘণ্টা দীর্ঘ কালজয়ী সিনেমা ‘সাতানতাঙ্গো’ ও বহুল আলোচিত ‘দ্য তুরিন হর্স’–এর এই নির্মাতা ৭০ বছর বয়সে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হাঙ্গেরির জাতীয় সংবাদ সংস্থা এমটিআই জানায়, পরিবারের পক্ষ থেকে পরিচালক বেন্সে ফ্লিগাউফ এক বিবৃতিতে বেলা তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভোগার পর নিজ বাসায় তিনি মারা যান।

১৯৫৫ সালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয় শহর পেচেতে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সেই বাবার দেয়া একটি ক্যামেরা হাতে নিয়ে অপেশাদারভাবে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। পরবর্তীতে যোগ দেন হাঙ্গেরির পরীক্ষামূলক চলচ্চিত্র প্রতিষ্ঠান বেলা বালাজ স্টুডিওতে। সেখান থেকেই ১৯৭৭ সালে নির্মাণ করেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।

১৯৮৮ সালে নির্মিত ‘ড্যামনেশন’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান বেলা তার। সিনেমাটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং হাঙ্গেরির প্রথম স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। এই চলচ্চিত্রটি তিনি যৌথভাবে লেখেন বিখ্যাত লেখক লাসলো ক্রাসনাহোরকাই–এর সঙ্গে। এই সাহিত্যিকের সঙ্গেই বেলা তার দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। উল্লেখ্য, ক্রাসনাহোরকাই ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন

দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

সুইমিংপুলে সাদিয়া আয়মান, নেটদুনিয়া উত্তাল

বিশ্বজুড়ে বেলা তার সবচেয়ে বেশি পরিচিত সাত ঘণ্টা দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘সাতানতাঙ্গো’ (১৯৯৪)–এর জন্য। পূর্ব ইউরোপে কমিউনিজমের পতনের পর সমাজে নেমে আসা নৈতিক ও মানবিক সংকটকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি আজও বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।

২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ মুক্তির পর তিনি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। যদিও পরে ২০১৭ ও ২০১৯ সালে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি। জীবনের শেষ পর্যায়ে এসে বেলা তার নিজেকে নিবেদন করেন নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের গড়ে তোলায়। হাঙ্গেরি, জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন এবং তরুণ নির্মাতাদের দিকনির্দেশনা দেন। সূত্র: ফ্রান্স ২৪

কে

  • নির্মাতা
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
পারকিনসন রোগে ‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিনের মৃত্যু
পারকিনসন রোগে ‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিনের মৃত্যু
চকরিয়ায় অভিযানে গিয়ে এএসআইয়ের মৃত্যু 
চকরিয়ায় অভিযানে গিয়ে এএসআইয়ের মৃত্যু 
কুমিল্লায় দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু
দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।