দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আমজনতার দল (প্রজাপতি) থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে একটি গণমাধ্যমকে তিনি নিজেই এ কথা জানান।
হিরো আলম বলেন, এর আগেও বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছি। সে সময় ভোট কারচুপি ও অনিয়ম গোটা দেশব্যাপী দেখেছে। প্রকৃত বিজয়ী হয়েও আমাকে পরাজিত দেখানো হয়েছিল।
আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে হিরো আলম জানান, তিনি আবারও বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে চান এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। নিজেকে জনগণের প্রার্থী দাবি করে তিনি ভোটারদের পাশে থাকার অঙ্গীকার করেন।
তিনি আরও জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। আগামীকাল দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন সংশ্লিষ্ট অফিসে।
উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোশাররফ হোসেন। অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মোস্তফা ফয়সাল পারভেজ।
আরএ