দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জীবনের এক বড় মাইলফলকে পৌঁছাতে চলেছেন বলিউডের আইকন সালমান খান। আর তিনদিন পরই আগামী ২৭ ডিসেম্বর তিনি ৬০ বছরে পা দেবেন।
এই বিশেষ জন্মদিনের আগে তিনি এক্সে ভক্তদের জন্য কয়েকটি ছবি শেয়ার করে পেশিবহুল শরীরের ঝলক দেখালেন বলিউড টাইগার। যেখানে ভাইজানকে দেখা যায়, জিমে কঠোর ফিটনেসে ব্যস্ত; তার সুঠাম দেহে নেই বার্ধক্যের কোনো ছাপ।
ছবিগুলোর সঙ্গে অভিনেতা মজার ছলে ক্যাপশন দেন, ‘আমি চাই, ৬০ বছরে পৌঁছে যেন এমনই দেখতে পারি! আর সেটা মাত্র ৬ দিন পর…’
এই পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। এক ভক্ত আগুনের ইমোজি যোগ করে মজা করে লেখেন, ‘বয়স বাড়ছে না, আপগ্রেড হচ্ছে। এদিকে আমি ৩৫-এ—পিঠের ব্যথায় কাতর।’
অনেক ভক্ত সালমানের এই ফিটনেসকে তার আসন্ন ছবির সঙ্গেও মিলিয়ে দেখেছেন। এক টুইটে লেখা হয়, ‘ভাই প্রমাণ করে দিলেন—বয়স শুধু একটা সংখ্যা! ৫৯-এ এমন শরীর… ভাবুন তো ৬০-এ ‘ব্যাটল অফ গালওয়ান’-এর টিজার লঞ্চ হলে কী হবে! বিস্ফোরণ আসছে!’
আরেকজন লেখেন, ‘৬০ বছর বয়সে এমন শরীর, যা ৩০ বছরের লোককেও অনফিট বানিয়ে দেয়।’
আরও এক ভক্ত বলেন, ‘৫৯-এ মেদ নেই! বেশিরভাগ ৩০ বছর বয়সীর চেয়েও বেশি ফিট। বয়স কেবল সংখ্যা। আগাম শুভ ৬০তম জন্মদিন! ‘ব্যাটল অফ গালওয়ান’-এর টিজারের জন্য মুখিয়ে আছি।’
জন্মদিনের উত্তেজনা আরও বাড়িয়েছে সালমানের পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে জল্পনা। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা ২৭ ডিসেম্বর, অর্থাৎ সালমান খানের ৬০তম জন্মদিনেই ছবিটির প্রথম টিজার প্রকাশের পরিকল্পনা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, ছবির সঙ্গে যুক্ত এক সূত্র জানান, ‘টিম বেশ কিছুদিন ধরেই টিজারের কাজ করছে। তাদের মনে হয়েছে, ২৭ ডিসেম্বরই এই টিজার প্রকাশের জন্য একেবারে উপযুক্ত সময়। এতে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর ঝলক তুলে ধরা হবে। পাশাপাশি সালমান খানের বর্ণাঢ্য জীবনও উঠে আসবে।’
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, টিজারের আগে এক বা দুটি পোস্টারও প্রকাশ পেতে পারে, যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাইন শ, হীরা সোহাল, অভিলাষ চৌধুরী, অঙ্কুর ভাটিয়া এবং বিপিন ভরদ্বাজ।
এবি/