• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন
মেসির সঙ্গে ছবি নিয়ে বিতর্ক

শাহরুখ তুলতে পারলে শুভশ্রীর দোষ কোথায়?— প্রশ্ন রাজ চক্রবর্তীর

বিনোদন ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত সফরে পশ্চিমবঙ্গের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। কথা ছিল, যুবভারতী স্টেডিয়ামে তার ৭০ ফুট উঁচু স্ট্যাচু উদ্বোধন, মোহনবাগান মেসি অলস্টার ও ডায়মন্ড হারবার মেসি অলস্টারের খেলার আগে খেলোয়াড়দের সঙ্গে কুশলবিনিময়, তাদের খেলা দেখ এবং শিশুদের মাস্টার ক্লাসে অংশ নেবেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়াও মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের শুভেচ্ছা জানানো, এরপর মুখ্যমন্ত্রী তাকে সংবর্ধনা জানাবেন এবং সেই অনুষ্ঠানে শাহরুখ খানও উপস্থিত থাকবেন। কিন্তু বিশৃঙ্খল পরিবেশের কারণে এসবের বেশিরভাগই হয়নি। আর এতেই ক্ষুব্ধ অনেক টাকায় টিকিট কেটেও মেসিকে দেখতে না পারা অনুরাগীরা।

এদিকে এ ঘটনার মাঝে আগুনে ঘি ঢালে মেসির সঙ্গে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির পোস্ট করা ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিকে কেন্দ্র করে শুরু হয় তীব্র সমালোচনা। শুভশ্রীর বিরুদ্ধে ‘ভিআইপি’-র সুযোগ নেওয়ার অভিযোগ উঠে। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়ে সরব হলেন পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী।

কলকাতার সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘শাহরুখ খান যদি এসে মেসির সঙ্গে ছবি তুলতে পারেন, তা হলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দোষটা কোথায়?’ তার মতে, শুভশ্রী একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন অন্ধ ভক্তও। প্রিয় ফুটবলারের সঙ্গে দেখা করার সুযোগ পেলে তিনি কেন যাবেন না?’

রাজ স্পষ্ট করে জানান, শুভশ্রী মাঠে বসে খেলা দেখেননি। তিনি ছিলেন ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে। সেখানে কথাবার্তার পর ছবি তোলা হয়েছে। তার প্রশ্ন, ‘মাঠে দাঁড়িয়ে যারা বারবার সেলফি তুলছিলেন, তাদের নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না কেন? কেন শুধু শুভশ্রীকেই টার্গেট করা হচ্ছে?’

শনিবার যুবভারতীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাজ। তার কথায়, ‘এটা ফুটবলপ্রেমী বাঙালির অপমান। এত বড় ইভেন্টে কীভাবে কাঠামোগত প্রস্তুতির এমন ঘাটতি থাকল? আয়োজকেরা কি মেসির জনপ্রিয়তা বোঝেননি?’ তিনি দোষীদের শাস্তির দাবিও জানান।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকে ঘিরে চলা ব্যক্তিগত আক্রমণ, কটাক্ষ এবং পারিবারিক পরিচয় টেনে আনার তীব্র নিন্দা জানান রাজ। তার দাবি, একজন নারী এবং বিনোদন জগতের মুখ বলেই শুভশ্রীকে সহজে ‘সফট টার্গেট’ বানানো হয়েছে।

রাজ লেখেন, ‘শুভশ্রী শুধু অভিনেত্রী নন—তিনি মা, স্ত্রী, বন্ধু এবং সর্বোপরি একজন মানুষ। অভিনেত্রী বলে কি তার আবেগ, ভক্তি বা স্বপ্ন থাকার অধিকার নেই?’ তিনি আরও বলেন, ‘কোনো সাধারণ তরুণী হলেও একই ধরনের আক্রমণের শিকার হতে হত।’

হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশা যে স্বাভাবিক, তা স্বীকার করেছেন রাজ। তবে তার বক্তব্য, সেই ক্ষোভের দায় কোনো ব্যক্তির ওপর চাপানো অনৈতিক। ‘স্বপ্নপূরণ না হলেই কাউকে অপমান করার অধিকার কারও নেই,’ বলেন তিনি।

রাজের মতে, সেলেব্রেটি বলেই শুভশ্রীকে টার্গেট করা হয়েছে। ‘শুভশ্রী না হলে টলিউডের অন্য কোনো অভিনেত্রীও একই পরিস্থিতির শিকার হতেন,’ দাবি তার।

আরও পড়ুন

নেটিজেনদের তোপের মুখে শুভশ্রী

জুবিন মৃত্যুর রহস্য জানাতে আদালতে ৪ ট্রাঙ্কে প্রমাণ, ৩৫০০ পাতার চার্জশিট!

কালো শাড়িতে গ্ল্যামারাস পূর্ণিমা

আতিফ আসলামের কনসার্ট বাতিল

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রাজের পোস্টের পরেও থামেনি বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ফের উঠে এসেছে দর্শকদের ক্ষোভ, সময়জ্ঞান নিয়ে প্রশ্ন, এমনকি শুভশ্রীর ফুটবল-জ্ঞান নিয়েও কটাক্ষ। তবে রাজ চক্রবর্তীর বক্তব্য স্পষ্ট—ভক্ত হওয়া কোনো অপরাধ নয়, আর সেই ভক্তি প্রকাশের জন্য কাউকে হেনস্থা করাও সভ্যতার পরিচয় হতে পারে না।

এবি/

  • শুভশ্রী গাঙ্গুলি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।