দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাল ২০০০—রাতারাতি বদলে গেল বলিউড অভিনেতা হৃতিক রোশনের জীবন। প্রথম ছবি ‘কহো না… প্যায়ার হ্যায়’ মুক্তি পেতেই তিনি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শিখরে। বলা হয়, মুক্তির পর মাত্র এক মাসে তার কাছে আসে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব।
সম্প্রতি কপিল শর্মার টক শো-এ অতিথি হয়ে এসেছিলেন হৃতিক। সেখানেই ফিরে দেখলেন সেই অভিষেক-পর্বের অভূতপূর্ব সাফল্য। জানালেন, কীভাবে প্রথম ছবির পরেই চারদিক থেকে ভক্তদের উন্মাদনা তাকে ঘিরে ধরেছিল—বিশেষত মেয়েদের অতিরিক্ত আগ্রহ, যা তাকে অনেক সময় বিব্রতও করত।
রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো না… প্যায়ার হ্যায়’ শুধু একজন প্রতিশ্রুতিশীল অভিনেতার জন্মই ঘোষণা করেনি; তার সঙ্গে দর্শকের মনে তৈরি করেছিল প্রবল উত্তেজনা ও অনুরাগ। তার নাচ, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির শক্তিতে হৃতিক দ্রুতই পেয়েছিলেন ‘গ্রিক গড’-এর উপাধি।
পুরোনো সেই স্মৃতিচারণাই আবার উঠে এল তাঁর জন্মদিনে। এই স্মৃতি মনে করিয়ে দেয়—বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই হৃতিকের জনপ্রিয়তা কতটা ব্যাপক ছিল।
এদিকে প্রবল উন্মাদনার মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে হৃতিকের পরবর্তী ছবি ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
এবি/