দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কাজ করেছেন চলচ্চিত্রেও। বর্তমানে নাটকেই তার ব্যস্ততা বেশি।
এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই মডেল-অভিনেত্রী।
বিষয়টি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, দিন তিনেক আগে জ্বরে আক্রান্ত হই। তখন জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথাও ছিল। এদিকে গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করাই। রিপোর্টে আসে ডেঙ্গু আক্রান্ত হয়েছি আমি।
তিনি আরও বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ রেস্টে আছি। চিকিৎসাও চলছে। কিছুতেই জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। আমার জন্য সবাই দোয়া করবেন।
২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেলের দ্বিতীয় রানারআপ হন তানিয়া বৃষ্টি। এরপর মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে বড় পর্দায় সেভাবে সফলতা পানি তিনি। নাটকে অভিনয় করেই সফলতা লাভ করেন এই সুন্দরী।