দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর শিগগিরই বাংলাদেশে আসছেন—এমন খবর প্রকাশের পর থেকেই দেশের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাসের জোয়ার। অভিনেতার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তাই যেন দুই দেশের ভক্তদের আবেগে সেতুবন্ধন তৈরি করেছে।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট ও ভিডিও বার্তা শেয়ার করে আহাদ নিজেই নিশ্চিত করেছেন এই খবর।
ভিডিওতে তিনি বলেন, হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।
মাত্র কয়েক সেকেন্ডের এই বার্তায় বাংলাদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মন্তব্য, অবশেষে প্রিয় অভিনেতাকে সামনাসামনি দেখার সুযোগ আসছে!
জানা গেছে, দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় তারকা ঢাকায় একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। যদিও সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবু উত্তেজনা থেমে নেই।
টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য খ্যাত আহাদ রাজা মীরের জনপ্রিয়তা মূলত শুরু হয় তার ‘ইয়েকিন কা সফর’ ও ‘এহদ-এ-ওয়াফা’ নাটকের মাধ্যমে। পরবর্তীতে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয় করে তিনি আন্তর্জাতিক পরিসরেও নিজের অবস্থান জানান দেন। বর্তমানে তার অভিনীত নতুন ধারাবাহিক ‘মীম সে মোহাব্বত’ প্রচারিত হচ্ছে, যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
বাংলাদেশ সফরের খবরে এখন দেশের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকাকে সরাসরি দেখার মুহূর্তের জন্য।
জে আই