দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক সচিন সাংঘভী আবারও আলোচনায়, তবে এবার কোনো নতুন গানের জন্য নয়—বরং গুরুতর যৌন হেনস্থার অভিযোগে। ২৯ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর মুম্বাই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সচিনকে গ্রেপ্তার করে। তবে আইনি প্রক্রিয়া শেষে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটি ঘটনার ভিত্তিতে দায়ের করা হয়। অভিযোগকারী তরুণীর দাবি, ইনস্টাগ্রামে সচিনের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই তিনি বারবার যোগাযোগ রাখতেন। ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, এবং এক পর্যায়ে সচিন তাকে নিজের স্টুডিওতে ডেকে পাঠান। সেখানে বিয়ের প্রস্তাবের পাশাপাশি তিনি নানা সময়ে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ।
অন্যদিকে, সচিনের আইনজীবী আদিত্য মিঠে এসব অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
সচিন বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও প্রমাণহীন। পুলিশ তাড়াহুড়ো করে তাকে আটক করেছিল, তাই দ্রুতই তিনি জামিন পেয়েছেন। আমরা আইনি পথে প্রতিটি অভিযোগের জবাব দেব।
এ ঘটনায় বলিউড অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টি নিয়ে মুখ খুলতে এড়িয়ে গেলেও, সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনা তুঙ্গে।
উল্লেখ্য, সচিন সাংঘভী ‘সচিন–জিগার’ জুটির অন্যতম সদস্য। এই জুটি বলিউডে ‘স্ত্রী ২’, ‘ভেড়িয়া’, ‘তারাস’, ‘আপনা বানা লে’, ‘তেরে ওয়াস্তে’, ‘ফির অউর কেয়া চাহিয়ে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে।
জে আই