দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালত কক্ষে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ আফ্রিদি বলেন, আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন। এ সময় তিনি হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিহিত অবস্থায় ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, রোববার (১৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ‘জুলাই আন্দোলন’চলাকালে মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় নামে এক তরুণ আন্দোলনে অংশ নেন। সে সময় তার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। পথচারীরা পরে তাকে উদ্ধার করে এ এম জেড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
পরে ওই বছরের ২০ নভেম্বর দুর্জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
আরএ