দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের শেষ দৃশ্যে দেখা যায় নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না-হয় আহত। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য।
ছবিতে দেখা যায়, এরইমধ্যে অনেকেই অনুমান করে নিয়েছেন যে কী ঘটেছে, তারপরেও সবিস্তারে বলা যাক- চিত্রনায়ক জায়েদ খান অনেক দিন ধরে নিউইয়র্কে রয়েছেন।
এরপর আলেকজান্ডার বো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন আগে গেলেন চিত্রনায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগেভাগেই মার্কিন বাসিন্দা। যেহেতু সকলেই রয়েছেন একই শহরেই তাই চিত্রনায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলন মেলার আয়োজন করা হয়। নিউইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন।
বুধবার দুপুরে বিষয়টি নিয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, আমরা নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামের একটা জায়গায় দেখা করার পরিকল্পনা করি। সেখানেই আমিন খান ভাই, আলেকজান্ডার বো ভাই ও ইমন আসেন। একই সঙ্গে আসেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আমরা নানা রকম গল্পের মেতে উঠি। খুবই চমৎকার একটি সময় কাটলো দেশের বাইরে।
তিনি আরও বলেন, আমাদের গল্পের মধ্যে সবচেয়ে বেশি গল্প ছিল আমিন খান ভাইয়ের সঙ্গে কোন কোন সিনেমায় আহমেদ শরীফ ভাই ভিলেন ছিলেন। চলচ্চিত্রের রঙিন দিনের সব গল্পে খুবই সুন্দর সময় কেটেছে।
শেষে আমার উদ্যোগে একটা ফটোশুট করলাম, যেখানে নায়কেরা ভিলেনকে মারে। শরীফ ভাই রাজি হলেন তাই এই ছবিটা তুললাম।
আরএ