দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই দাবি জানান ‘কাবিলা’ খ্যাত পলাশ।
পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’
জিয়াউল হক পলাশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে।
বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। সহকারী হিসেবে শুরু করেছিলেন। এরপর অভিনয় এবং পরিচালনা, দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন, ওটিটিতেও নিজেকে প্রমাণ করেছেন।
শহুরে মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব ও খুনসুটি নিয়ে ২০১৮ সালে প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’–এর প্রথম সিজন। ধারাবাহিকটির এখন পঞ্চম সিজন চলছে। এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পলাশ, সবাই তাকে কাবিলা নামে এখন চেনে বেশি।
/অ