দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে দক্ষিণী অভিনেত্রীদের অবস্থান বরাবরই বিশেষ। হেমা মালিনী, রেখা, বিজয়ান্ধিমালা, জয়া প্রাদা ও শ্রীদেবীর মতো অনেকেই হয়েছেন বলিউডের ডাকসাইটে তারকা। সেই তালিকায় নাম রয়েছে বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখার মা পুষ্পাবল্লিরও।
১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পুষ্পাবল্লি। এরপর একাধিক হিট ছবি উপহার দিলেও ব্যক্তিগত জীবনের কারণেই তিনি বেশি আলোচনায় ছিলেন।
১৯৪০ সালে বিয়ে করলেও মাত্র ছয় বছরের মাথায় দাম্পত্য সম্পর্কে ভাটা পড়ে। স্বামীকে ছেড়ে আলাদা হয়ে যান তিনি। পরে ‘মিস মালিনী’ ছবির নায়ক জেমিনি গণেশনের সঙ্গে সম্পর্কে জড়ান পুষ্পাবল্লি। তাদের সংসারেই জন্ম নেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা ও তার বোন।
তবে দুই সন্তানের জন্ম হলেও জেমিনি গণেশন কখনও পুষ্পাবল্লিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি। তবুও অভিনেত্রী জীবনের শেষ পর্যন্ত জেমিনিকেই সঙ্গী হিসেবে মেনে নেন।
১৯৯১ সালে পৃথিবী থেকে বিদায় নেন পুষ্পাবল্লি। পর্দায় সীতার চরিত্রে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী বাস্তব জীবনে ছিলেন সংগ্রামী এক নারী, যিনি রেখে গেছেন বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র—রেখাকে।
/অ