দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্গাপুজো মানেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে পারিবারিক উৎসব। প্রতি বছর এই চার দিন পরিবার, আত্মীয়-স্বজন আর কাছের মানুষদের নিয়েই কাটে তাদের সময়।
এবারের পুজোয় সেই আনন্দে যোগ করেছে তাদের দুই সন্তান ইউভান ও ইয়ালিনি। একসঙ্গে ভাই-বোনকে দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরাও।
২০২৩ সালের নভেম্বরে জন্ম নেয় রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনি। গত বছর কোলে কোলে দেখা গিয়েছিল তাকে। তবে এবারে পরিবর্তন স্পষ্ট দাদার হাত ধরে দুর্গামণ্ডপে হাজির হয়েছে ছোট্ট ইয়ালিনি। মায়ের শাড়ির সঙ্গে মিলিয়ে ফ্রক পরে মণ্ডপে এসে নজর কাড়ল সে।
পুজোর দিনগুলিতে কোনও বাঁধা-ধরা নিয়ম মানতে চান না শুভশ্রী। যত ইচ্ছা খাওয়াদাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ আর আনন্দেই কাটান তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই শেয়ার করেছেন পরিবারের সঙ্গে কাটানো কয়েকটি খুনসুটির মুহূর্ত।
রাজের বাড়িতে প্রতিবছরই বিশেষ ভোজের আয়োজন হয়। ইন্ডাস্ট্রির অনেকেই সেখানে উপস্থিত থাকেন।
অনুরাগীরা ইতোমধ্যেই জানতে চাইছেন, এ বছরও কি সেই ছবি সামনে আসবে? তবে সবকিছুর ঊর্ধ্বে, এবারের পুজোয় সবার চোখ ছিল দুই ভাই-বোন ইউভান ও ইয়ালিনির দিকেই।
জে আই/কে