দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি আগামী ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি। টিনি সিনেমাটির শুটিং শুরু করেছিলেন ২০১৮ সালে।
পরিচালক সাদেক সিদ্দিকী জানান, শুটিং শেষ হয়েছিল ২০২০ সালে। তবে নায়িকা পপি সিনেমার পর থেকে ব্যক্তিগত কারণে আড়ালে চলে যান। এরপর কয়েকবার মুক্তির ঘোষণা এলেও তা আর বাস্তবায়িত হয়নি। এবার চূড়ান্তভাবে মুক্তি পাবে সিনেমাটি।
পরিচালক বলেন, ‘পপির সঙ্গে যোগাযোগ নেই। তাই এখন একাই সিনেমার মুক্তি ও প্রচারণা সামলাতে হবে।’
সিনেমায় পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে দেখা যাবে আমিন খানকে। এছাড়া সিনেমায় অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ।
পপিকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দি ডিরেকটর’ সিনেমায়। বর্তমানে তার আরও দুই সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ মুক্তির অপেক্ষায় আছে।
এমএস/