দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাঁশিওয়ালা থেকে গানের শিল্পী শেখ সোলায়মান। মাঠে-ময়দানে গ্রামের নদীর ধারে বা ধুধু মাঠের প্রান্তে বসে বাঁশি বাজাতেন, গাইতেন গলা ছেড়ে মাটির গান। সেই গানে বুঁদ হয়ে যায় লক্ষ মানুষ। যিনি একান্ত চেষ্টায় এ পর্যন্ত উঠে এসেছেন। তার মোহনীয় বাঁশির সুর কেড়েছে হাজারো লক্ষ দেশী বিদেশী বাঙালী ও ভিনদেশীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত পরিচিত মুখ সোলায়মানের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে।
তার গান শুনে ঘুড়িখ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান তাকে নিয়ে তৈরি করেন ‘আমরা যারা দেখতে কালো’ শিরোনামের নতুন এক গান। সেই গানে দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন তারা।
তবে শেখ সোলায়মানের অসংখ্য ভক্তের ইচ্ছে ছিল, তার কণ্ঠে একক গান শুনবে। শেষ পর্যন্ত সেই গান তৈরি হয়েছে।
পাগল সচল সুজনের কথা ও সুরে এবং পূর্ণ মিলনের সঙ্গীতে শেখ সোলায়মান গেয়েছেন ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ শিরোনামের গান।
গানটি প্রকাশ পেতেই বেশ সুনাম কুড়াচ্ছে। দেহতত্ত্ব নিয়ে গাওয়া মৌলিক গান শুনছেন সঙ্গীতানুরাগীরা।
গানের ভিডিও তৈরি হয়েছে গ্রামীণ জনপদে। মাটির গানে মাটির ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। গানটি প্রকাশ পেয়েছে তার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও গানটি শোনা যাচ্ছে দেশি বিদেশি একাধিক অডিও প্লাটফর্মে।

শেখ সোলায়মান বলেন ‘অনেক দিনের ইচ্ছে ছিল, নিজের একটা মৌলিক গান থাকবে। পাগল সচল সুজনের কথা ও সুরে একটা ভালো গান আমি পেয়ে যাই। শ্রোতারাও ভালোভাবে নিচ্ছেন। আমি গানটি নিয়ে বেশ আশাবাদী। শ্রোতাদের আগ্রহে আরো নতুন গান গাইতে চাই। কিছুদিন পর আরো কিছু নতুন গান নিয়ে কাজ শুরু করার ইচ্ছে রয়েছে। সবার দোয়া ও সহযোগিতা পেলে বাঁশির ন্যায় গানটাকেও একসঙ্গে চালিয়ে যেতে চাই।
কে