দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যারিবিয়ান গায়িকা রিহানা ও মার্কিন র্যাপার এএসএপি রকি তাদের সংসারে তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। দুই ছেলের পর প্রথমবার কন্যা সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেই এ সুখবর জানান রিহানা।
তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর তাদের কন্যা সন্তান জন্ম নিয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে রকি আয়রিশ মেয়ার্স। পরিবারের প্রতিটি সন্তানের নামের প্রথম অক্ষর ‘আর’ দিয়ে রাখার ঐতিহ্য এবারও বজায় রেখেছেন রিহানা ও রকি।
এই দম্পতির প্রথম সন্তান রজা বর্তমানে তিন বছর বয়সী এবং দ্বিতীয় সন্তান রিওটের বয়স দুই বছর। তৃতীয় সন্তানের আগমন উদযাপনে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রিহানা ও এএসএপি রকি।
রিহানা চলতি বছরের মে মাসে ২০২৫ মেট গালা অনুষ্ঠানে তার গর্ভাবস্থার খবর প্রকাশ করেছিলেন। সেই আয়োজনে তিনি কালো ক্রপড উলের জ্যাকেট, উল বস্টিয়ার বডিস্যুট ও কালো পিনস্ট্রাইপ উলের স্কার্ট পরে হাজির হন। এরপর থেকে বিভিন্ন রঙিন ও দামী পোশাকে ফ্যাশনেবল গর্ভাবস্থার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এমনকি সম্প্রতি বেলজিয়ামে ‘স্মাফার’ সিনেমার প্রিমিয়ারে শিয়ার বেবি-ব্লু বেবি-ডল সেটে হাজির হয়ে সবার নজর কাড়েন এই তারকা।
জে আই/ আরএ