দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।
বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা ফারিয়াকে অভিনন্দন জানান। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ফারিয়ার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে দেখেছি তানজিম ফারিয়াকে কতটা সম্মান করে। তার ব্যাগ কিংবা ওড়না সহজে বহন করে, সবসময় পাশে থাকে। ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে।’
ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। বর্তমানে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।
প্রসঙ্গত, শবনম ফারিয়া ২০১৮ সালে প্রথমবার বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে।
এমএস/