দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে নিপুণ অভিনয় দিয়ে করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি আর কেউ না। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। শুধু নিজের দেশেই নয় বরং বাংলাদেশেও রয়েছে দর্শক ব্যাপক জনপ্রিয়তা। সেই জায়গা থেকে এবার বাংলাদেশি ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন এই অভিনেত্রী।
এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছেন যে, প্রথমবারের মতো তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।’
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৬ সালে 'জানান' সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়।
হানিয়া তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় অভিনেত্রীদের একজন।
এফএইচ/