দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা ও প্রযোজক ওয়াহিদ সাদিক দম্পতির একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ের পিঁড়িতে বসেছেন। নববধূর নাম জারিন ওয়ালিমা। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে নাহিয়ান ও জারিনের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।
নাহিয়ানের বিয়ের খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শাবানা পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এমএস/