দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ার অস্ট্রেলিয়ায় ওনাম উদযাপনে যোগ দিতে গিয়ে মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। অভিযোগ, তিনি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইফুলের ‘গজরা’ ব্যাগে বহন করছিলেন। এ কারণে তাকে প্রায় ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১.১৪ লাখ ভারতীয় রুপি) জরিমানা প্রদান করতে হয়।
এক জনসভায় নভ্যা জানিয়েছেন, আমি আমার বাবা থেকে জুঁইফুল নিয়ে আসি। তিনি এটিকে দুই ভাগে ভাগ করে দেন। একটি অংশ আমি কোচি থেকে সিঙ্গাপুরে পথে চুলে পরি, আরেকটি অংশ ব্যাগে রাখি। আমি জানতাম না এটা আইনবিরোধী। অনিচ্ছাকৃত হলেও ভুল তো ভুলই।
নভ্যার অভিনয় জীবন ২০০১ সালে ‘ইস্টম’ সিনেমা দিয়ে শুরু হয়। এরপর তিনি ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’ প্রভৃতি ব্যবসাসফল সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
জে আই