দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের অনেক ছবিতেও তিনি অভিনয় করেছেন। দুই বাংলার অভিনয় জগতে রয়েছে তার ব্যাপক অবদান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সংসার নিয়েও ব্যস্ত থাকলেও এবার কাব্য জগতে নাম লেখাচ্ছেন এই অভিনেত্রী যোগ হচ্ছেন কাব্যের জগতে।
জানা গেছে, নিজের জীবনের নানা অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিতে চলেছেন এই নায়িকা। আর তার সেই কবিতাগুলো এবার প্রকাশ পাচ্ছে বই আকারে, যে বইটির নাম ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’।
বইটি অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী, যা ফরাসি ভাষায়ও প্রকাশিত হচ্ছে। আগামী ৩০ আগস্ট কলকাতার আলিয়াস ফ্রাঁসোতে হবে বই প্রকাশের অনুষ্ঠান।
লেখালেখি অনেকদিন ধরেই করেন ঋতুপর্ণা। সেটিই এবার বই আকারে প্রকাশ্যে আসছে। তবে সিনেমা নিয়েও ব্যস্ততা কাটিয়ে উঠলেন সদ্যই এই নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘বেলা’। অনিলাভ চ্যাটার্জি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক সাধারণ বাঙালি নারীর সংগ্রামী জীবন ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প। আর সেই বেলা চরিত্রেই অভিনয় করেছেন ঋতুপর্ণা।
এফএইচ/