• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ‘নজরুল সন্ধ্যা’ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক
  ২৯ আগস্ট ২০২৫, ১৭:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে এক মনোমুগ্ধকর নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গুলশানের আইজিসিসিতে অনুষ্ঠিত এই আয়োজনে বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নজরুল গবেষক ও তরুণ প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শিল্পপ্রেমী উপস্থিত থেকে বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা কাজী নজরুল ইসলামের বহুমুখী অবদান স্মরণ করে বলেন, “নজরুল ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক সংযোগের এক অনন্য প্রতীক।”

স্বাধীনতা সংগ্রামে নজরুলের অবদান তুলে ধরে তিনি আরও বলেন, “তার কবিতা শোষিত জাতিকে জাগিয়ে তুলেছিল, আত্মাকে জাগ্রত করেছিল এবং পুরো দেশকে ঔপনিবেশিক শৃঙ্খল ভাঙতে অনুপ্রাণিত করেছিল।”

ভারতীয় হাইকমিশনার বলেন, নজরুল আজও তরুণদের জন্য এক অনন্ত প্রেরণা— যিনি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়ে জাতীয় সীমানা অতিক্রম করেছেন। নজরুল আমাদের সম্মিলিত বিবেকের বাতিঘর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইজিসিসির পরিচালক মেরি জর্জ ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের স্থায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাহিত্য ও শিল্পের মহীরূহদের স্মরণ এবং তাদের ঐতিহ্যকে লালন করার মাধ্যমে আইজিসিসি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দুই খ্যাতিমান নজরুলসঙ্গীত শিল্পী ড. চন্দা চক্রবর্তী ও শহীদ কবির পলাশের পরিবেশনা। বিদ্রোহী কবিতার আগুনঝরা সুর থেকে শুরু করে ভক্তিমূলক ও প্রেমের গান উপস্থিত দর্শকদের গভীরভাবে আন্দোলিত করে।

উল্লেখ্য, ড. চন্দা চক্রবর্তী জাতীয় নজরুল সমাজ পদক (২০০৯) ও চ্যানেল আই সেরা পরিবেশনা পুরস্কার (২০১৮) অর্জন করেছেন।

অন্যদিকে শহীদ কবির পলাশও নজরুল সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড (২০১০) সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

আয়োজকরা জানান, ‘বিদ্রোহী কবি’ খ্যাত কাজী নজরুল ইসলাম ছিলেন কবি, সংগীতজ্ঞ, স্বাধীনতাকামী বিপ্লবী ও দার্শনিক। তার সাহিত্য ও সঙ্গীত সমতা, স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অদম্য চেতনা জাগ্রত করেছে। যা বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অভিন্ন গৌরব হিসেবে বিবেচিত হয়। তাই প্রতিবছর ঢাকায় নানা আয়োজনে দুই দেশের কাছেই সম গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

আরএ

  • বিনোদন
  • নজরুল সঙ্গীত
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।