দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১৫ সালে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পথচলা শুরু করেন তৌহিদ আফ্রিদি। মাত্র এক বছরের মধ্যে পরিচিতি বৃদ্ধি পায় এবং দুই বছরের মধ্যে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছায় ১০ লাখ। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ৬৩ লাখের বেশি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিতর্কে ও সামাজিক আলোচনায়ও তিনি থাকেন।
গত রোববার (২৪ আগস্ট) বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে সিআইডি বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। সোমবার তাকে আদালতে তোলা হয়। এই ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
তৌহিদ আফ্রিদির ১০ বছরের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত ১০টি ঘটনা হলো:
১. দীঘির সঙ্গে প্রেমের গুঞ্জন: চিত্রনায়িকা দীঘির সঙ্গে ঘনিষ্ঠতার ছবি ও ভিডিও ভাইরাল হলে প্রেমের গুঞ্জন ছড়ায়। দীঘি বারবার স্পষ্ট করেছেন, তারা শুধুমাত্র ভালো বন্ধু।
২. কলকাতার নায়ক দেবকে ‘মামা’ বলা: ভারতের অভিনেতা দেবের সাক্ষাৎকারে তাকে ‘মামা’ বলে সম্বোধন করা ভিডিও ভাইরাল হয়ে কোটি ভিউ পায়।
৩. শ্যালিকা-বিয়ে নিয়ে বিভ্রাট: গত বছরের বিয়ের সময় গুজব ছড়ায় যে তিনি শ্যালিকাকে বিয়ে করেছেন। বাস্তবে তিনি রিসাকে বিয়ে করেছেন, তবে তার যমজ বোন রাইসাকে নিয়ে বিভ্রাটের কারণে রাইসা বুলিংয়ের শিকার হন।
৪. কোটা আন্দোলনে নীরবতা: কোটা আন্দোলনের সময় তিনি নীরব থাকায় সমালোচিত হন। এর আগে ডিবির সাবেক প্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠতাকে নিয়েও প্রশ্ন ওঠে।
৫. দশ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড: ২০১৫ সালে শুরু করা চ্যানেল মাত্র দুই বছরে ১০ লাখ সাবস্ক্রাইবার পায়, যা তাকে দেশের শীর্ষ ইউটিউবারের মধ্যে নিয়ে আসে।
৬. বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সমালোচনা: ২০১৭ সালের সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণের ভিডিওতে অসহায় মানুষের দুর্দশা দেখানোর কারণে সমালোচনার মুখে পড়েন।
৭. মন্ত্রী–এমপি সাক্ষাৎকার: জনপ্রিয় রাজনীতিবিদ ও মন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে আলোচনার জন্ম দেন। অনেকে তাকে তরুণদের কণ্ঠস্বর মনে করলেও সমালোচকরা বলেন, এসব সাক্ষাৎকার সাজানো ছিল।
৮. বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবনধারা: দুবাই, মালদ্বীপ ও ইউরোপ ভ্রমণের ভ্লগে বিলাসী জীবনধারা দেখানোর কারণে নেটিজেনদের প্রশ্ন ওঠে আয়ের উৎস নিয়ে।
৯. প্রাঙ্ক ভিডিও নিয়ে বিতর্ক; ক্যারিয়ারের শুরুতে করা প্রাঙ্ক ভিডিওগুলোতে কিছু মানুষ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তেন, যা পরে সামাজিক মাধ্যমে ট্রল এবং সমালোচনার জন্ম দেয়।
১০. সিআইডির হাতে গ্রেপ্তার: ২০২৫ সালের আগস্টে বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেপ্তার করে। এ ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।
তৌহিদ আফ্রিদি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। তবে তার জনপ্রিয়তার পেছনে শুধু কনটেন্ট নয়, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কও তাকে তরুণ সমাজে আলোচনার শীর্ষে রেখেছে।
জে আই/ আরএ