দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। মেয়েকে নিয়ে মিথিলা বাংলাদেশে থাকছেন দীর্ঘদিন। তাইতো গুঞ্জন আরও বেশি প্রকট আকার ধারন করে। যদিও এ নিয়ে তারা দুজনের কেইউ মুখ খোলেননি।
তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন তাহসান-মিথিলাকন্যা আইরার সঙ্গে সৃজিতের সম্পর্কের উষ্ণতা অটুট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নিতে দেখা যায় এই পরিচালককে।
একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে কাজ করেছে একসঙ্গে কাজ করেছেন মা মিথিলা ও মেয়ে আইরা। আর সেই বিজ্ঞাপনটিই ভাগ করলেন সৃজিত তাঁর ফেসবুক প্রোফাইলে। মিডিয়াতে মেয়ের প্রথম কাজে খুব খুশি কলকাতার পরিচালক। বিজ্ঞাপনের দৃশ্যটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সৃজিত লিখেছেন ‘‘আয়রু তুমি রকস্টার…’’।
মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি সৃজিত।
আনন্দবাজারকে তিনি বলেন, “দেখতে দেখতে বড় হয়ে গেল! আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।”
ভবিষ্যতে কি তবে পরিচালক হিসেবে আইরাকে নিজের ছবিতে নেবেন? এমন প্রশ্নে সৃজিতের উত্তর, “আমার কোনো ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব।”
এফএইচ/