দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড ও দক্ষিণী সিনেমার দুনিয়ায় তারকাদের গোপন জীবন ও সংগ্রামের গল্প ভক্তদের সবসময়ই কৌতূহল জায়গায়। এমনই এক অনুপ্রেরণামূলক যাত্রা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর।
১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্ম নেন সামান্থা। তার বাবা তামিলনাড়ুর ও মা কেরালার বাসিন্দা। চেন্নাইয়ে শৈশব কাটানো এই অভিনেত্রী দ্বাদশ শ্রেণি শেষ করার পর পড়াশোনার খরচ জোগাতে শুরু করেন মডেলিং। আর্থিক সংকটের মাঝেই মডেলিং ছিল তার জীবনের বড় মোড়।
মডেলিং করতে গিয়েই নজরে আসেন পরিচালক রবি বর্মণের। পরে গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সামান্থার। সেখান থেকেই শুরু সাফল্যের গল্প।
তবে শুরুর দিনগুলো সহজ ছিল না। এক সময় না খেয়ে কাটাতে হলেও আজ সামান্থা ১০১ কোটির সম্পত্তির মালিক। অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি ও ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে তিনি হয়েছেন আর্থিকভাবে সুদৃঢ়।
২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। তবে ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ২০০ কোটির ভরণপোষণের গুঞ্জন উঠলেও তিনি তা নাকচ করেন।
জেআই/ আরএ