দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় ফেসবুকে মিষ্টি জান্নাত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, ‘আমার বাবা আর নেই।’ তার সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের পর থেকেই তাকে শোক ও সমবেদনা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা হারানোর এ ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। এছাড়া অগুণিত নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন।
এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে। কিন্তু তাকে আর ফেরানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক তিনি।
আরএ