দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। ফারিণ লেখেন, ‘আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সকলে এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য—যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে।’
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারিণ বলেন, ‘প্রার্থনা করি তাদের শোকাহত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।’
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ফারিণ দোয়া চেয়েছেন, ‘দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।’
তার এই পোস্টে ভক্ত ও অনুরাগী শোক ও সহানুভূতি জানিয়েছেন, এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন। দেশের আপামর জনতার মতো তারকারাও এই ঘটনায় মর্মাহত এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশায় প্রার্থনা করছেন।
/অ