দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা প্রিয়তমা। এরমধ্যে যুক্তরাষ্ট্রের ৩৭ ও কানাডার ৫টি হল রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা হিমেল আশরাফ ও আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক।
বাংলা সিনেমা আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়ার ক্ষেত্রে রেকর্ড করল প্রিয়তমা। বিদেশে এর আগে একসঙ্গে এত হলে কোনো বাংলা সিনেমা মুক্তি পায়নি। শুক্রবার (৭ জুলাই) সিনেমাটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার হলগুলোতে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৩ হলে, নিউ জার্সিতে ৩, পেনিসিলভানিয়ায় ৩, মেরিল্যান্ড, মিশিগান, ওহিয়ো, নেভাদা, ওকলাহোমা, তেনেসেসে, আলাবামা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনায় একটি করে হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর জর্জিয়ায় ৩ হলে, ফ্লোরিডায় ৩, টেক্সাসে ৭ ও ক্যালিফোর্নিয়ায় ৬টি হলে মুক্তি পাচ্ছে এ সিনেমা।
এছাড়াও কানাডার ওন্টারিওর দু’হলে, আলবার্তা, ব্রিটিশ কলম্বিয়া, ম্যানিটোবার একটি করে হলে মুক্তি পাচ্ছে প্রিয়তমা।
সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ঈদের দিনে দেশের ১০৭টি হলে মুক্তি পায় সিনেমাটি । মুক্তির দিন থেকেই হলগুলোতে দাপট অব্যাহত রেখেছে। দর্শকচাপে মাল্টিপ্লেক্সগুলো বাড়িয়েছে শো।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, এলিনা শাম্মী, শহীদ উন নবীসহ আরও অনেকে।