দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
বুধবার (৫ জুলাই) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সানা নিজেই।
এ বছরের মার্চ মাসে মা হবেন বলে জানিয়েছিলেন সানা।
তিনি বলেন, আমি ভীষণ খুশি। অবশেষে সেই শান্তির সন্ধান পেয়েছি। আমি এমন একজন স্বামী আমার জীবনে পেয়েছি, যিনি আমাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের।
প্রসঙ্গত, মুফতি আনাসকে ২০২০ সালে বিয়ে করেন সানা। এরপরই অভিনয় থেকে বিদায় নেন তিনি।