দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী তানিয়ার বাবা অনিল জিৎ সিং কম্বোজকে গুলি করে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। অনিল জিৎ সিং একজন চিকিৎসক। রোগি বেশে ক্লিনিকে ঢুকে তাকে গুলি করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৪ জুন) দুপুরে ভারতের পাঞ্জাবের একটি ক্লিনিকে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই অজ্ঞাতকারী মোটরসাইকেলে চড়ে ক্লিনিকে উপস্থিত হন। রোগীর ছদ্মবেশে ক্লিনিকে ঢুকে প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে ডা. অনিল জিৎ সিং কম্বোজের কাছাকাছি পৌঁছালে পিস্তল বের করে গুলি চালিয়ে পালিয়ে যান।
গুলিবিদ্ধ হয়ে তখনই মাটিতে লুটিয়ে পড়েন অভিনেত্রীর বাবা। দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক।
পুলিশ বলছে, কয়েকদিন ধরেই অজানা নাম্বার থেকে লাগাতার খুনের হুমকি পাচ্ছিলেন ডা. কম্বোজ। তবে পরিবার থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কেন এই হামলা, কারা এর পেছনে রয়েছে জানতে শুরু হয়েছে তদন্ত।
মর্মান্তিক এ ঘটনা প্রসঙ্গে ৩২ বছর বয়সী অভিনেত্রী তানিয়া বলেন, এই মুহূর্তে আমার পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, দয়া করে আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষা করুন। কোনোও গুজব ছড়াবেন না, মানবিক হোন। আপনারা পাশে থাকুন, এটাই আমাদের প্রয়োজন।
এদিকে দিনে দুপুরে দুর্বৃত্তকারীদের গুলি করে হত্যাচেষ্টার বিষয়টি ভাবিয়ে তুলেছে পাঞ্জাব প্রশাসনকে। পাঞ্জাব চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তানিয়ার বাবার আরোগ্য কামনা করছেন অভিনেত্রীর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।
এফএইচ/