• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

শেফালির ময়নাতদন্ত রিপোর্টে যা পাওয়া গেল

বিনোদন ডেস্ক
  ৩০ জুন ২০২৫, ১০:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মাত্র ৪২ বছর বয়সে মারা গেছেন বলিউডের মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। দর্শকের কাছে তিনি ‘কাঁটা লগা গার্ল’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। অবশেষে পুলিশের পক্ষ থেকে জানানো হলো অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কী পাওয়া গেছে?

ভারতীয় একাধিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, শেফালি জারিওয়ালার মৃত্যু হয় আগের রাতে (শুক্রবার), রাত ১০টা থেকে ১১টার মধ্যে। বাড়িতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর স্বামী পরাগ ত্যাগী ও কয়েকজন মিলে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

শেফালীর মৃত্যুর পর পুলিশকে খবর দেওয়া হয় শুক্রবার দিবাগত রাত ১টা নাগাদ। খবর পাওয়া মাত্রই পুলিশ অভিনেত্রীর বাড়িতে পৌঁছায়। সেখানে তদন্তের পর তার মৃতদেহ মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যাতে তার মৃত্যুর আসল কারণ জানা যায়।

কুপার হাসপাতালে শনিবার বিকেল ৫টা নাগাদ সম্পন্ন হয় মরদেহের ময়নাতদন্ত। এরপর অভিনেত্রীর মরদেহ তার মুম্বাইয়ের বাড়িতে নেওয়া হয়। যেখানে পুরো পরিবার অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে আসে। অভিনেত্রী শেফালির শেষকৃত্যের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করেন স্বামী পরাগ।

শেফালি জারিওয়ালার মৃত্যুর পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আপাতত সংরক্ষিত রাখা হয়েছে। এতে কোনো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি। এমনকি প্রাথমিক তদন্তেও কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তবে তদন্ত এখনও চলছে। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তার স্বামী ছাড়াও বাড়ির কর্মচারীসহ ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

এদিকে শেফালি জারিওয়ালাকে শেষ বিদায় জানাতে তার পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। স্ত্রী শেফালিকে শেষ বিদায় জানানোর পর পরাগ ত্যাগীকে কাঁদতে দেখা যায়। শেষকৃত্যের পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং হাতজোড় করে শেফালির জন্য প্রার্থনা করতে বলেন। পরাগ বলেন, ‘আপনারা আমার পরীর জন্য প্রার্থনা করুন প্লিজ...।

শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই রিমিক্স গানটি তাকে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিতি এনে দেয়। তার সাহসী চেহারা এবং নৃত্যশৈলী তৎকালীন পপ সংস্কৃতিতে একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে। এরপর তিনি ‘কাভি আর কাভি পার’ সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেন।

আরএ

  • বিনোদন
  • ভারত
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।