দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাকে গুরতর আঘাত পেয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি হাসপাতালে ভর্তি হন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর চলে অস্ত্রপচার। ছোট অপারেশন শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে একটি ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন শাহরুখ। সেই ছবির সেটেই নাকে চোট লাগে তার। নাক থেকে রক্ত বের হতে শুরু করে। সেটেই প্রাথমিক চিকিৎসা করার পর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। করা হয় ছোট অস্ত্রোপচার।
শাহরুখের ঘনিষ্ঠজনরা জানায়, বলিউড বাদশা সুস্থ আছেন। অস্ত্রোপচারের পরই ছেড়ে দেওয়া হয় তাকে। তারপরই মুম্বইয়ে ফিরে আসেন শাহরুখ। তার এই দুর্ঘটনার খবর চাউর হতেই উদ্বেগ প্রকাশ করেছেন শাহরুখ ভক্তরা।
চলতি বছরের শুরুতেই শাহরুখের ‘পাঠান’ ছবি মুক্তি পায়। যা বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। অনেকে বলছেন, শাহরুখ ফের বড় পর্দায় কামব্যাক করলেন। এই বছরেই শাহরুখের আরও দুটি ছবি মুক্তি পাবে। ‘জওয়ান’ ও ‘ডানকি’ নিয়েও শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা রয়েছে। দুই ভিন্ন চরিত্রে দেখা যাবে কিং খানকে। শোনা যাচ্ছে, মেয়ের সঙ্গে শাহরুখের যুগলবন্দি দেখা যেতে পারে পর্দায়। সুজয় ঘোষ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারে কাজ করতে পারেন শাহরুখ-সুহানা।