দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্ল্যাট থেকে পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত অবস্থায় উদ্ধার করা হলেও মরদেহ নিয়ে চাঞ্চল্যের দেখা দিয়েছে। কেননা, ফ্ল্যাটে একা থাকতেন তিনি। সূত্র: জিও নিউজ।
শুক্রবার (২০ জুন) সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় ফ্ল্যাট থেকে আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি প্রায় এক সপ্তাহ আগের বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সম্প্রতি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেত্রীর প্রতিবেশীরা তার পরিবারকে জানায়, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরবর্তী চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার জন্য জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে স্থানান্তর করে।
এরপর মরদেহ জেপিএমসি থেকে সোহরাব গোঠে অবস্থিত ইধি ফাউন্ডেশনের মর্গে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী আয়েশা খানের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত করা হবে। আর পরবর্তীতে জানাজার নামাজের সময় ও স্থান পরে জানিয়ে দেওেয়া হবে।
উল্লেখ্য, ১৯৪৮ সালে জন্মগ্রহণকারী আয়েশা খান হচ্ছেন অভিনেত্রী খালিদা রিয়াসাতের বড় বোন। পিটিভির ‘আফশান’, ‘আরুসা’, ‘ফ্যামিলি ৯৩’ নাটকে অভিনয়ের জন্য তারকা খ্যাতি লাভ করেন। সাম্প্রতিক সময়ে ‘মেহেন্দি’, ‘নাকাব জান’, ‘ভরোসা প্যায়ার তেরা’ ও ‘বিসাত এ দিল’সহ কয়েকটি নাটক ও সিনেমায় দেখা গেছে তাকে।
আরএ