দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাকিব খানকে ঘিরে অপু ও ছেলে আব্রাহাম খান, বুবলি ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে প্রায়ই গুঞ্জনে মেতে ওঠেন নেটিজেনরা। সম্প্রতি আবারও খবরের শিরোনাম হয়েছেন তারা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অপু বিশ্বাস ও শাকিব খানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে শাকিব খান, তার সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন। পেছনে ওঠেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ। পাশ থেকে ভক্তরা ভিডিও করলেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায়।
ভাইরাল সেই ভিডিওটি নজরে আসে শবনম বুবলীর। এক ফেসবুক পোস্টে শাকিব ও শেহজাদ খান বীরকে নিয়ে একটি ফ্যামিলি ছবি প্রকাশ করে এই চিত্রনায়িকা লেখেন, কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন। শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।
বুবলী আরও লেখেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’
এফএইচ/