দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন। ভালোবেসে বিয়ে করেছেন রণবীর সিংকে। সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী। সংসার করছেন দারুণ সুখে। তারই মাঝে হঠাৎ আর্বিভাব অভিনেত্রীর ‘প্রাক্তন’ প্রেমিক মুজাম্মিল ইব্রাহিমের। তার দাবি, নায়িকার সঙ্গে দুই বছরের সম্পর্কে ছিলেন।
তবে রণবীরের সঙ্গে প্রেমের আগে একাধিকবার সম্পর্কে জড়িয়েছিলেন এ অভিনেত্রী। কখনও মহেন্দ্র সিংহ ধোনি, তো কখনও যুবরাজ সিং। তবে রণবীর কাপুরের সঙ্গে প্রেম ছির গভীর যা বেশ আলোচনায় উঠে এসেছিলো তখন। শেষ পর্যন্ত আরেক রণবীরেই থিতু হন এ নায়িকা।
তবে এবার প্রকাশ্যে এল দীপিকার আরেক প্রেমিকের নাম! একের পর এক বিচ্ছেদের পর নাকি দীপিকা ভরসা রাখের তার ওপরে। সম্পর্ক গড়েন তার সঙ্গে। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সেই ব্যক্তি নিজেই নাকি বিচ্ছেদ করেছিলেন দীপিকার সঙ্গে।
তিনিও পেশায় একজন মডেল। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি পোডকাস্টে সাক্ষাৎকার দেন ভারতীয় মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম। বছর দুয়েক ধরে দীপিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেই দাবি করেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ডেট করেছেন এবং দুজনেই দুই বছর ধরে সম্পর্কে ছিলেন।
মুজাম্মিল দাবি করেছেন, দুই বছর ধরে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল।
তিনি বলেন, ‘এটা আমার প্রথম সিরিয়াস সম্পর্ক ছিল এবং দীপিকা আমাকে বিয়ের প্রস্তাব দেয়।’ তিনি আরও প্রকাশ করেছিলেন যে রণবীর সিংকে বিয়ে করার আগে পর্যন্ত দীপিকার সাথে তার যোগাযোগ ছিল। মুজাম্মিলের বয়স যখন আট বছর, তখন তিনি তার এক সহপাঠীর জীবন বাঁচিয়েছিলেন। এর জন্য তিনি জীবন রক্ষা পদক পেয়েছিলেন। ২০০৮ সালে এক ব্রিটিশ নারীকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন মুজাম্মিল। এর জন্য তিনি গডফ্রে ফিলিপস ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ডেও ভূষিত হন।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দা মুজাম্মিল ২০০৩ সালে গ্ল্যাডরাগের ম্যানহান্ট ইন্ডিয়া জিতে মডেলিং জগতে প্রবেশ করেন। ২০০৭ সালে পূজা ভাটের ‘ধোকা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এর পরে, তিনি ‘হর্ন ওকে প্লিজ’ এবং উইল ইউ ম্যারি মি?’-এর মতো কিছু সিনেমায় কাজ করেছিলেন। ২০২০ সালে নীরজ পান্ডের ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’-এ দেখা গিয়েছিল তাকে। তবে সিনে জগতে সেই অর্থে কখনই দর্শকদের মনে দাগ কাটতে পারেননি তিনি। অন্যদিকে দীপিকা আজ বলিউডের শীর্ষ অভিনেত্রী। বিশ্বব্যাপী খ্যাতি তার। সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।