দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন নায়ক বাপ্পি চৌধুরী। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। রোববার (১ জুন) রাত সাড়ে ১১টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দিবাগত রাতে বাপ্পী নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নায়ক বাপ্পী চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশিচত করে গণমাধ্যমকে বলেন, অল্পের জন্য বেঁচে গেছি। আমি এখনও ট্রমার মধ্যে আছি।
আরএ