দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ ঈদের দিনে দেশের প্রায় ১০৫টি সিনেমা হলে মুক্তির পেয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) দেশে সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এবার সিনেমাটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর কর্তা সজীব সপ্তক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ জুলাই দেশ দুটিতে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
সজীব বলেন, “ঈদ উপলক্ষে ৭ জুলাই কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘অন্তর্জাল’র। কিন্তু সিনেমাটি যেহেতু ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি, তাই আমেরিকা ও কানাডাতেও মুক্তি পাচ্ছে না। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এ উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে।”
ছবির পরিচালক হিমেল আশরাফও বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে লিখেছেন, “হ্যালো যুক্তরাষ্ট্র ও কানাডা! আগামী ৭ জুলাই থেকে আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘প্রিয়তমা’। শিগগিরই হললিস্ট দেওয়া হবে। আমি নিজে একজন আমেরিকা প্রবাসী হিসেবে সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করব, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখুন। পাশে থাকুন।”
তিনি আরও জানান, আমেরিকার পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে সিনেমাটি মুক্তি পাবে।
উল্লেখ্য, রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে শাকিব খান ও ইধিকা পাল ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।